১২ মে ২০১৩
১১) জুতোর ভিড়
খুলে রাখা জুতোর ভিড়ে আমিও ছিলাম
এই পথ, এই বুনো ফুল
দু পায়ে ধুলো ছিল বসন্তের আবির
এই ঘন সবুজের দেশ।
এই পথ, এই বুনো ফুল
দু পায়ে ধুলো ছিল বসন্তের আবির
এই ঘন সবুজের দেশ।
বোতামে ছিলে,
চশমার কাচে আঙুলের ছাপে
রুমালের মতো আমায় মুছলে –
আমিও দেখেছি রোদ ভাঙে,
কিছু স্কুলবাড়ি ছুটি দেয় না
উপচে পড়া মায়েদের ভিড়ে আমার গাড়ি
আটকে ছিলাম,
ঘড়িতে তোমার ছুটি হয়ে গেছে –
কিছু স্কুলবাড়ি ছুটি দেয় না
উপচে পড়া মায়েদের ভিড়ে আমার গাড়ি
আটকে ছিলাম,
ঘড়িতে তোমার ছুটি হয়ে গেছে –
সেই দরজার কাছে
আবার আমার খুঁজতে আসা
আর বারবার ফিরে যাওয়া,
খালি হাতে, খালি পায়ে।
আবার আমার খুঁজতে আসা
আর বারবার ফিরে যাওয়া,
খালি হাতে, খালি পায়ে।